চট্টগ্রাম নগর ছাত্রদল নেতা গ্রেফতার

আপডেট : ১৪ মার্চ ২০১৪, ২২:৫৩
নগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলী মর্তুজা খানকে গ্রেফতার করেছে পুলিশ। নগরীর কাজির দেউড়ি এলাকা থেকে গতকাল শুক্রবার বিকালে তাকে গ্রেফতার করা হয়। বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের এলাকায় বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত সংগঠনের সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় তিনি গ্রেফতার হন। কোতোয়ালী থানার ডিউটি অফিসার জানান, তার নামে বেশ কিছু মামলা রয়েছে। আজ শনিবার তাকে আদালতে হাজির করা হতে পারে।