বছরের সব দিন ২৪ ঘণ্টাই খোলা থাকে এমন একটা ফার্মেসির সামনে গিয়ে সর্দারজি জানতে চাইলেন—
:আচ্ছা আপনারা কি সত্যি সত্যিই সারা বছর দোকান খোলা রাখেন?
ওষুধের দোকানি :জ্বি স্যার, চালু করার পর থেকে গেল দুই বছরে আমরা একদিনের জন্য দোকান বন্ধ করিনি।
সর্দারজি :তা দোকান কি ২৪ ঘণ্টাই খোলা থাকে?
ওষুধের দোকানি :হুম! দোকানের কর্মচারীরা পালা করে ডিউটি করে। তবে দোকান বন্ধ করা হয় না। কেন স্যার, আপনি কি কিছু বলতে চান?
সর্দারজি :কী আর বলব, তোমাদের বোকামি দেখেই তো হাসি পাচ্ছে।
ওষুধের দোকানি :কী বোকামি বলুন।
সর্দারজি :যদি সারা বছর আর সবসময়ই দোকান খোলা রাখবেন তাহলে আর কষ্ট করে দোকানের এই লোহার গেট বানানোর পয়সাটা নষ্ট করলেন কেন?
একদিন এক হকার পেপার বিক্রি করতে গিয়ে খুব সমস্যায় পড়ল। কেউই তার পেপার কিনছে না। সে পেপার খুলে দেখল, আজ বারাক ওবামার কোনো খবরই ছাপা হয়নি। সে সঙ্গে সঙ্গে চিত্কার করে পেপার দেখিয়ে বলতে শুরু করল, ওবামার কোনো খবর নাই, ওবামার কোনো খবর নাই।
দেখা গেল কিছুক্ষণের মধ্যেই তার অধিকাংশ পেপার বিক্রি হয়ে গেছে!
দামি পোশাক পরা এক ভদ্রলোকের পকেটে এক পকেটমার হাত দিলেন। ভদ্রলোক পকেটমারকে ধরে ফেললেন—
ভদ্রলোক :ছি. ছি... তোমার লজ্জা করে না? আমার পকেটে হাত ঢুকিয়েছ? আমি তোমাকে পুলিশে দেব।
পকেটমার :স্যার, লজ্জা তো আপনার হওয়া উচিত। এমন দামি পোশাক পড়ে আছেন, অথচ পকেটে একটি টাকাও নেই।
স্বামীর কাছে আক্ষেপ করে স্ত্রী বলছে—
:তুমি তো আমার দুঃখ কিছুই বুঝলে না। আমি নীরবে মাসের পর মাস তোমার সংসারের সব যন্ত্রণা সহ্য করে যাচ্ছি।
:নীরবে? তাহলে ফোনে এত বিল উঠল কী করে, শুনি?
