হাতিয়ায় চেয়ারম্যান প্রার্থীর মোটর শোভাযাত্রাকালে দুর্ঘটনা, নিহত ১

আপডেট : ১৫ মার্চ ২০১৪, ২১:১৭
শুক্রবার রাতে হাতিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ দলীয় জোটের উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিনের মোটর শোভাযাত্রাকালে দুর্ঘটনায় ওমর ফারুক (২৬) নামে এক যুবদল কর্মী নিহত হন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুত্রুবার চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিন নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় থেকে মোটরসাইকেল মার্কা নিয়ে শোডাউনের মাধ্যমে হাতিয়া উপজেলায় প্রবেশ করেন। মোটর শোভাযাত্রা সহকারে সাগরিয়া বাজার নামক স্থানে গেলে পাশাপাশি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী ওমর ফারুক নিহত হন।