আনুশকা-বিরাট নিজেরা তাদের প্রেম যতটাই গোপন রাখতে চান না কেন, বিষয়টি এখন সর্বমহলের জানা। ধীরে ধীরে তাদের প্রেম যেন ঘনিষ্ঠতর হতে চলেছে। এশিয়া কাপ শেষ করে ভারত ফিরেই বিরাট কোহলি তার প্রেমিকা বলিউড অভিনেত্রী আনুশকার সঙ্গে শ্রীলাঙ্কায় ঘুরতে চলে যান। আর সেখানে গিয়েই ধরা পড়েন সাংবাদিকদের চোখে। যেখানে ভারত ক্রিকেট টিম আইসিসি ওয়ার্ল্ড টি-টুয়েন্টি নিয়ে ব্যস্ত সেখানে প্রেমে হাবুডুবু খাচ্ছেন বিরাট। গেল ১৩ মার্চ তারা দু’জন ভারত ফিরেন। হয়তো বা এত তাড়াতাড়ি ফেরাও হতো না, আজ থেকে তো ওয়ার্ল্ড কাপ শুরু। তবে আনুশকার বন্ধুমহল থেকে জানা গেছে, আনুশকা-বিরাটের বাগদানের তারিখও ঠিক করে ফেলেছে তাদের পরিবার।
