বাউবি-তে বিএসসি-ইন-হেলথ টেকনোলজি রেডিওলজি অ্যান্ড ইমেজিং কোর্স চাই

আপডেট : ১৫ মার্চ ২০১৪, ২১:২১
বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিত্সা অনুষদের অধীনে ডিপ্লোমা ইন হেলথ টেকনোলজির ওপর ৬/৭টি বিষয়ে কোর্স চালু থাকলেও দুঃখের বিষয় যে, এখন পর্যন্ত সরকারিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত শুধু ঢাকা, আইএইচটিতে বিএসসি-ইন-রেডিওলজি কোর্স শুরু হয়েছে। বেসরকারিভাবে শুধুমাত্র ঢাকার মিরপুরে BIHS-এ রেডিওলজি অনার্স কোর্স (১ম ব্যাচ) চালু হয়েছে। উভয় স্থানে এই উচ্চতর শিক্ষাগ্রহণ সবার জন্য উন্মুক্ত নয়। কারণ অর্থ, সময়-সুযোগ ও বয়সের সীমাবদ্ধতা রয়েছে। তাই আমরা সরকারি, বেসরকারি ইন্সটিটিউট ও বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বাউবিতে-এই তথ্যপ্রযুক্তির যুগে উন্নত X-Ray, CT Scan, MRI, PETCT ইত্যাদি রেডিওলজি আরো অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার সংবলিত কোর্স Radiology & Imaging-এর ওপর বিএসসি ইন-হেলথ টেকনোলজি কোর্স চালু করা হলে সাধারণ ছাত্রছাত্রীর পাশাপাশি যারা দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ডিপ্লোমাধারী মেডিক্যাল টেকনোলজি পদে কর্মরত আছেন তাঁদের উচ্চশিক্ষার দ্বার খুলে যাবে। আমাদের প্রতিবেশী দেশ ভারতে এ ধরনের দূর শিক্ষণের সুযোগ রয়েছে। তাই আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বর্তমান বাউবিতে চলমান বিএসসি ইন কম্পিউটার সাইন্স, বিএসসি, ইন-নার্সিংসহ অন্যান্য কোর্স কারিকুলামের মতো এই কোর্সটি চালুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নিকট বিনীত অনুরোধ করছি। মোহাম্মদ জসীম উদ্দীন, মেডিক্যাল টেকনোলজিস্ট রেডিওলজি অ্যান্ড ইমেজিং, ঢাকা