অষ্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট তার দেশের সীমান্তে নজরদারি এবং বাণিজ্যিক স্বার্থ রক্ষার জন্য যুক্তরাষ্ট্র থেকে ড্রোন (মানুষবিহীন বিমান) কেনার ঘোষণা দিয়েছে। ক্রয় করা ড্রোন শক্তি সম্পদ রক্ষার জন্যও ব্যবহার করা হবে। তবে ক্রয় করা ড্রোনের সংখ্যা নির্ধারণ করা হয়নি। মার্কিন নৌবাহিনী দ্বারা যে বিমানগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে তা ৩৩ ঘণ্টা পর্যন্ত আকাশে উড্ডয়ন করতে পারবে।
টনি অ্যাবট আরো বলেন, আমাদের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ড্রোন প্রয়োজন না বরং জাতীয় নিরাপত্তা অর্থনৈতিক নিরাপত্তার মতোই গুরুত্বপূর্ণ। ৫৫ হাজার ফুট উচ্চতায় নজরদারির জন্য ব্যবহূত মানুষবিহীন বিমান হল এম কিউ -৪সি ট্রিটন ড্রোন। অষ্ট্রেলিয়া ড্রোন ক্রয়ের জন্য ১০ কোটি টাকা বিনিয়োগ করবে বলে পরিকল্পনা করেছে।
