বাংলাদেশের সংস্কৃতির পথ নির্মাণের অগ্রপথিক ছিলেন ওয়াহিদুল হক। আজ তার ৮১তম জন্মবার্ষিকী। তিনি ছিলেন একাধারে সাংবাদিক, সঙ্গীতজ্ঞ ও সংগঠক।
গায়ে পাঞ্জাবি, কাঁধে ঝোলা ব্যাগ নিয়ে আমৃত্যু সারা বাংলাদেশ চষে বেড়িয়েছেন। এই নিরাভরন মানুষটি ছিলেন প্রত্যেকের কাছের মানুষ। তা সে বুদ্ধিজীবী হন কিংবা নিতান্ত সাধারণ মানুষ। সবাই তাঁর সংস্পর্শে এসে নতুন মন্ত্রের দেখা পেয়েছেন। আর তা হচ্ছে মানুষকে ভালবাসার মন্ত্র। যে মন্ত্রে উজ্জীবিত হয়ে তিনি সকলকে সাথে নিয়ে রচনা করেছেন বাংলাদেশের সংস্কৃতির পথ। তাই ওয়াহিদুল হক পার্থিব নিয়মে বেঁচে না থাকলেও দেশের সংস্কৃতিবান মানুষের স্বত্বায় বেঁচে আছেন।
তার জন্মদিন স্মরণে গত দুইদিন ধরে ছায়ানট ও কণ্ঠশীলন উত্সব পালন করেছে। আজ ছায়ানট সংস্কৃতি ভবনেও দিনভর নানা আয়োজন রয়েছে।
