ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, ‘আমাদের চারপাশে নানা ধরনের সমস্যা রয়েছে।’ এই সমস্যা সমাধানের জন্য মানুষ গণমাধ্যমের দিকেই তাকিয়ে থাকে। আর গণমাধ্যম নানা দিক-নির্দেশনা দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি গতকাল টিএসসিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নবীনবরণ, বিদায় সংবর্ধনা, বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. আখতার সুলতানা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
