পিএইচডি লাভ

আপডেট : ১৫ মার্চ ২০১৪, ২১:৪৩
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক (রমনা সার্কেল) আজিজুল ইসলাম পিএইচডি লাভ করেছেন। তার বিষয় ছিল ‘ড্রাগ এভিউস ইন বাংলাদেশ এণ্ড ইটস ইমপ্যাক্ট’। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট কলেজ (সেডস) থেকে তিনি এই ডিগ্রি অর্জন করেন। টাঙ্গাইলের ধনবাড়ি থানার নাবিল্লা গ্রামের আমান উল্লাহ ও আম্বিয়া বেগমের ৪র্থ সন্তান তিনি। ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলের জনক। -প্রেস বিজ্ঞপ্তি