বাংলাদেশের আরচ্যার রুমান সানা থাইল্যান্ডে অনুষ্ঠানরত এশিয়ান আরচ্যারিতে সোনা জিতেছেন। প্রথম এশিয়ান আরচ্যারি গ্রাঁপি টুর্নামেন্টে গতকাল সানা তার প্রিয় ব্যক্তিগত ইভেন্ট রিকার্ভে রাশিয়ান আরচ্যার সাইবেক দোরভিকে ৬-৪ সেটে হারিয়ে স্বর্ণ জয় করেন।
অষ্টম বাংলাদেশ গেমসে ইভেন্টে স্বর্ণ জয় করেছিলেন খুলনার টুটপাড়া তালতলা হাসপাতাল রোডের আব্দুল গফুর সানার ছেলে রুমান সানা। এইচএসসি পরীক্ষার্থী রুমান সানা গত বছর মে মাসে ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান ইয়ুথ আরচ্যারী চ্যাম্পিয়নশীপ রিকার্ভ ডিভিশনে অংশগ্রহণ করে দলগতভাবে রৌপ্য পেয়েছিলেন। এর আগে ২০০৯ সালে কলকাতায় এশিয়ান গ্রাঁপিতে স্বর্ণ জয় করেছিলেন আরচ্যার সাজ্জাদ হোসেন। এশিয়ান আরচারির অন্য ইভেন্ট মিশ্র দলগতভাবে বাংলাদেশের রুমান সানা ও মাথুই প্রু মারমা ব্রোঞ্জ পদকের লড়াইয়ে হেরে যায়। বাংলাদেশ হংকংয়ের সুই চাং ইয়ান ও লি কর ওয়াই ক্যালভিনের কাছে ৫-৪ সেট পয়েন্টে হেরে চতুর্থ স্থান পেয়েছে।
