মুনিরীয়া যুব তবলীগের এশায়াত সম্মেলন

আপডেট : ১৫ মার্চ ২০১৪, ২২:৪১
কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মোর্শেদ শাহছুফি অধ্যক্ষ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ বলেছেন, যুগে যুগে দেশ ও জাতির ক্রান্তিলগ্নে গাউছিয়তের শক্তিতে মানুষ ফিরে এসেছে ইসলামের পথে। কাগতিয়ার গাউছুল আজম প্রচলিত পীর-মুরিদীর স্বার্থসর্বস্ত প্রথার বিপরীতে মুসলিম মিল্লাতের নিকট তরিক্বতের আসল রূপ তুলে ধরেছেন। তিনি শনিবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ চত্বরে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর উদ্যোগে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের এশায়াত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর এর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদারেছিন এর মহাসচিব অধ্যক্ষ আল্লামা শাব্বীর আহমদ মোমতাজী। - প্রেস বিজ্ঞপ্তি