শোক সংবাদ

আপডেট : ১৫ মার্চ ২০১৪, ২২:৪১
বেগম সুফিয়া খাতুন চট্টগ্রামের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ এলাকার শিক্ষাবিদ মৌলভী আবু মোহাম্মদের স্ত্রী বেগম সুফিয়া খাতুন (৯৪) বার্ধক্যজনিত কারণে গত শুক্রবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ২ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন। তিনি দৈনিক জনকণ্ঠের চট্টগ্রাম ব্যুরো প্রধান মোয়াজ্জেমুল হকের মা। তার মৃত্যুতে চট্টগ্রাম প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্য ও নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। আবুল বাশার খান চেম্বার অব কমার্স ঝালকাঠির সাবেক নির্বাহী সদস্য ব্যবসায়ী আলহাজ্ব আবুল বাশার খান (৭২) শ্বাসকষ্টজনিত কারণে চিকিত্সাধীন অবস্থায় গতকাল ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। আজ রবিবার সকাল ৯টায় জেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে গ্রামের বাড়ি পোনাবালিয়ায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।