প্রকাশনা ও সম্মাননা

আপডেট : ১৬ মার্চ ২০১৪, ২১:২৮
গ্রন্থ প্রকাশনার সাথে সাথে বিশিষ্ট অতিথিদের সম্মাননা প্রদানের রীতি অনেক পুরোনো। সেই চিরায়ত রীতি অনুযায়ীই নাট্যকার, নির্মাতা ও কবি রাজু আলীমের প্রকাশনা অনুষ্ঠান হয়ে গেল। অতিথিদের শুভেচ্ছা বক্তব্যের পাশাপাশি কবির কবিতা থেকে তাত্ক্ষণিক গান গাইলেন ও আবৃত্তি করলেন শিল্পীরা। ওপরের ছবিতে এ অনুষ্ঠানে একটি ফ্রেমে এমিরেটাস প্রফেসর ড. আনিসুজ্জামান, কবি নুরুল হুদা ও নির্মাতা রাজু আলী। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে অংশ নেন রোকেয়া প্রাচী, মাহিদুল ইসলাম, শেলী সেনগুপ্তা, রবিশঙ্কর মৈত্রী, রওনক জাহান, মনিরা আমিন, শাহিন আক্তার, তনুশা রহমান প্রমুখ।