এ সপ্তাহেই বিকিনি পরা নিয়ে আলোচনায় এলেন বলিউডের দুই অভিনেত্রী। একজন হলেন সোনম কাপুর এবং অন্যজন নার্গিস ফাখরি। এই আলোচনায় নার্গিস ফাখরি অনেকটা খুশি হলেও খুশি নন সোনম কাপুর। ‘বেওকুফিয়া’ চলচ্চিত্রের মধ্য দিয়ে প্রথমবারের মতো পর্দায় সোনম কাপুর বিকিনি পরলেন। আর তাই মিডিয়ায় বেশ হৈচৈ পড়ে গেছে। এই হৈচৈই সহ্য করতে পারছেন না অনিল কন্যা সোনম। এই হৈচৈকে বাড়াবাড়ি বলেও অভিহিত করেছেন সোনম। স্বয়ং অনিল কাপুর এক সাক্ষাত্কারে বলেছিলেন যে, ‘আমার মেয়ে এবার বিকিনি পরায় হলে দর্শকদের ধুম পড়েছে। আমার মেয়ের দর্শকগ্রহণযোগ্যতারও প্রমাণ পাওয়া যাচ্ছে বেশ। তার বিকিনি পরা নিয়ে কখনোই আমার কোনো আপত্তি ছিল না। সোনম নিজে থেকেই পরতে চাইত না। কিন্তু এবার স্বেচ্ছায়ই পরল।’ বাবার এই কথাটিও মানতে রাজি নন সোনম কাপুর। শুধু এই চলচ্চিত্রেই নয়, বেশ কিছু ফটোশুটেও বিকিনিতে দেখা গেছে সোনমকে। সম্প্রতি সোনম এক সাক্ষাত্কারে বলেন, ‘আমি কখন কী পরলাম না পরলাম, কী খেলাম না খেলাম এগুলো নিয়ে যদি মিডিয়া বাড়াবাড়ি না করে তাহলেই ভালো। এগুলো মোটেও আমার পছন্দ নয়। বিকিনি পরাটা এখন খুবই স্বাভাবিক একটা বিষয়।’
