‘টি-২০’কে ঘিরেই এবার একটি গান রচনা করলেন নাট্যপরিচালক জিয়া উদ্দিন আলম। ক্রিকেট নিয়ে দেশাত্ববোধক এই গানটির মিউজিক ভিডিও নির্মাণ করছেন তিনি। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন অয়ন চাকলাদার। গতকাল রবিবার থেকে টানা ৭দিন ধরে মিউজিক ভিডিওটির শুটিং করা হয়। বাংলাদেশ দলকে অনুপ্রেরণা দিতে সাড়া দিয়েছেন চলচ্চিত্রের নায়ক আনিসুর রহমান মিলন, ইমন, চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস, মডেল ও চিত্রনায়িকা পিয়া, শায়না আমিন, আর্শিনা প্রিয়া ও নবাগত অমৃতা খান, টিভি অভিনেতা মুকিত জাকারীয়া, অন্তু করিম। ‘খেলবে খেলা টি-২০, জেগে উঠবে বীর বাঙালি’ এমন কথার গানে কণ্ঠ দিয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় সাত সংগীতশিল্পী। শিল্পীরা হলেন বেলাল খান, লোপা হোসেইন, অরিন, মাহমুদ সানী, অয়ন চাকলাদার, কর্ণিয়া ও বাঁধন। মিউজিক ভিডিওতে প্রত্যেক শিল্পীই অংশগ্রহণ করছেন।
