সারারাত ব্যক্তিগত আড্ডায় আমির-সালমান

আপডেট : ১৬ মার্চ ২০১৪, ২১:২৯
আমির খান ও সালমান খানের বন্ধুত্বের কথা সবারই জানা। কিন্তু বন্ধুত্ব থাকলেও দু’জনার দেখা একেবারেই কম হয়। দু’জনেই এতটা ব্যস্ত থাকেন যে, বড় ধরনের কোনো পার্টি না হলে দেখা হওয়ার সম্ভাবনা থাকে না। এবার সারারাত তারা দু’জন একসঙ্গে আড্ডা দিলেন। কোনো পার্টি কিংবা বড় কোনো আয়োজনে নয়। দীর্ঘদিন দেখা না হওয়ার কারণে সম্প্রতি দিল্লিতে কাজ শেষে দু’জনেই একটি হোটেলে উঠেন শুধুমাত্র প্রাণখুলে কথা বলা ও হাসার জন্য। আর সেটিই করেছেন তারা। রাত থেকে শুরু করে ভোরবেলা পর্যন্ত আড্ডা দিয়েছেন দু’জন।