কাশিয়ানীতে সেচ খালে বাঁধ দেয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১

আপডেট : ১৬ মার্চ ২০১৪, ২১:৫৭
গোপালগঞ্জের কাশিয়ানীতে সেচ খালে বাঁধ দেয়াকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১ কৃষক নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে কাশিয়ানী উপজেলার রাজপাট ও তেঁতুলিয়া গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সংঘর্ষে আহত কৃষক আবুল বশার সিকদার ওরফে বসির উদ্দিন সিকদার (৬০) মারা যান। কাশিয়ানী থানার ওসি মনিরুজ্জামান বলেন, ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।