জামালপুর পৌর শহরে গড়ে উঠেছে একশ্রেণির জাল পর্চার, জাল খারিজ, জাল দাখিলা ও বিআরএস পর্চা তৈরি সিন্ডিকেট। দীর্ঘদিন যাবত্ ফৌজদারী মোড়ে এক শ্রেণির প্রতারক চক্র কম্পিউটারে জাল পর্চা, জাল খারিজ, জাল দাখিলা ও বিআরএস পর্চা তৈরি করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসি জানায়, ডিসি অফিস সংলগ্ন ফৌজদারী মোড়ে মাত্র তিন শত টাকার বিনিময়ে মিলে যায় নিজ নামে জাল বিআরএস পর্চাসহ ভূমি অফিসের খাজনা, খারিজ দাখিলা। এসব জাল পর্চা তৈরি করে তাতে জমির পরিমাণ বেশি দেখিয়ে সাবকবলা বিক্রি করে যাচ্ছেন। ফলে নকল কাগজ দিয়ে জমি কবলা নিয়ে ক্রেতাগণ প্রতারিত হয়ে সর্বস্বান্ত হচ্ছেন।
