শান্তিরক্ষা মিশনে যোগ দিতে পুলিশের ১৪০ সদস্যের ঢাকা ত্যাগ

আপডেট : ১৬ মার্চ ২০১৪, ২২:০২
বাংলাদেশ পুলিশের ১৪০ সদস্যের একটি দল জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর দক্ষিণ সুদান মিশনে ব্যানএফপিইউ কন্টিনজেন্ট প্রতিস্থাপনের উদ্দেশে গতকাল রবিবার ভোরে জাতিসংঘের ভাড়া করা বিমানযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেছেন। পুলিশ সুপার হুমায়ুন কবীর দলটির কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, বর্তমানে কঙ্গো, দক্ষিণ সুদান, দারফুর, আইভরি কোস্ট, মালি ও হাইতিসহ বিভিন্ন শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের এক হাজার সাতশ’ সদস্য পেশাদারিত্ব ও সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।