আজকের অনুষ্ঠান

আপডেট : ১৬ মার্চ ২০১৪, ২২:০২
সুইড বাংলাদেশ: বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা, বেলা ১১টা, সুইড বাংলাদেশ মিলনায়তন, ইস্কাটন গার্ডেন। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা: শিশু-কিশোর সমাবেশ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সকাল ১০টা, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর। বঙ্গবন্ধু পরিষদ: বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, সকাল ৯টা, ধানমন্ডির বশিরউদ্দিন রোড। বাংলা একাডেমি: শিশু কিশোরদের অনুষ্ঠান ‘বঙ্গবন্ধুর গল্প শোন’, বিকাল ৩টা, বাংলা একাডেমি প্রাঙ্গণ। মহানগর সার্বজনীন পূজা কমিটি: বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে প্রার্থনা সভা, দুপুর ১২টা, ঢাকেশ্বরী মন্দির।