শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রকাশিত হোক সাহিত্য পত্রিকা

আপডেট : ১৬ মার্চ ২০১৪, ২২:১৫
সাহিত্য পত্রিকা শুধু সাহিত্য ও আনন্দের আধার নয়, সৃজনশীল ও মননশীল মানুষ সৃষ্টিতে এর ভূমিকা অপরিসীম। প্রায় সব খ্যাতিমান সাহিত্যিকেরই হাতেখড়ি স্থানীয় সাহিত্য পত্রিকায় লেখার মাধ্যমে। আর এর মাধ্যমেই উত্সাহিত হয়েছেন সবাই। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রকাশ করা হোক সাহিত্য পত্রিকা। আমাদের তরুণদের বিবিধ প্রতিভা বিকশিত হোক। তরুণ সমাজ রুচিহীনতা ও মূল্যবোধের অবক্ষয়ের প্রতিযোগিতায় নয়। সৃজনশীলতা ও মননশীলতার প্রতিযোগিতায় ব্যস্ত হোক। মেহেদী হাসান লিখন, শেরপুর সরকারি কলেজ, শেরপুর