‘বাংলাদেশ পুলিশের সাইবার অপরাধ তদন্তের সামর্থ্য বৃদ্ধি’ সংক্রান্ত প্রশিক্ষণ কোর্স পর্যবেক্ষণে আইজিপি হাসান মাহমুদ খন্দকার দক্ষিণ কোরিয়া গেছেন। গত শনিবার রাতে তিনি দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক সহায়তা সংস্থা আয়োজিত পক্ষকালব্যাপী এই প্রশিক্ষণ কোর্স গতকাল রবিবার সিউল এবং আসান শহরে শুরু হয়। প্রশিক্ষণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজনসহ বাংলাদেশ পুলিশের মোট ৮ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।
বাংলাদেশ পুলিশ প্রধান উক্ত প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি দক্ষিণ কোরিয়ার পুলিশ একাডেমি, সাইবার টেরর কাউন্টার সেন্টার ও দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলি ভবন পরিদর্শন করবেন। তিনি দক্ষিণ কোরিয়ার পুলিশ প্রধানের সাথে সাক্ষাত্ করবেন। সাক্ষাত্কালে তিনি দুই দেশের পুলিশের অভিজ্ঞতা বিনিময় ও সক্ষমতা বৃদ্ধিসহ পুলিশের স্বার্থ সংশ্লি¬¬ষ্ট বিষয়ে দক্ষিণ কোরিয়ার পুলিশ প্রধানের সাথে মতবিনিময় করবেন। আইজিপি আগামী ২২ মার্চ দেশে ফিরবেন। প্রেস বিজ্ঞপ্তি
