প্রবীন রাজনীতিবিদ আজিজুল ইসলাম খান আর নেই

আপডেট : ১৬ মার্চ ২০১৪, ২২:১৭
ভাষাসংগ্রামী, মুক্তিযুদ্ধের সংগঠক, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান আজিজুল ইসলাম খান (৮৭) বার্ধক্যজনিত কারণে গতকাল নেত্রকোনার বারহাট্টা উপজেলার যশমাধব গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি অকৃতদার ছিলেন। তার মৃত্যুতে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়সহ স্থানীয় বিশিষ্টজনরা গভীর শোক প্রকাশ করেছেন।