জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়ামে আরও দু’জনকে অন্তর্ভুক্ত করলেন দলের চেয়ারম্যান এইচএম এরশাদ। এ দু’জন হলেন: জাপার কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য ও ‘লন্ডন বাংলা টাইমস’ পত্রিকার প্রধান সম্পাদক তাজ রহমান এবং চেয়ারম্যানের উপদেষ্টামণ্ডলীর সদস্য মহসিন রশীদ। এরশাদ গতকাল রবিবার তাদেরকে এই পদোন্নতি দেন।