জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান মো. শফিকুর রহমানকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। একই সঙ্গে ওএসডি হয়েছেন বরিশাল বোর্ডের চেয়ারম্যান ড. বিমল কৃষ্ণ মজুমদার। শিক্ষা মন্ত্রণালয় থেকে গতকাল রবিবার এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।
গত বছরের ৯ মে রাষ্ট্র বিজ্ঞানের অধ্যাপক শফিকুর রহমান এনসিটিবি’র চেয়ারম্যান হিসেবে যোগ দেন। এর আগে তিনি কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।
অধ্যাপক বিমল কৃষ্ণ মজুমদারের প্রেষণ বাতিল করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।
