রঞ্জনের ডাবল ক্রাউন ঈশিতা চ্যাম্পিয়ন

আপডেট : ১৬ মার্চ ২০১৪, ২২:৪২
রঞ্জন রাম রানার গ্রুপ স্বাধীনতা দিবস উন্মুক্ত টেনিসে পুরুষ এককে ডাবল ক্রাউন লাভ করেছেন। আর মহিলা এককে চ্যাম্পিয়ন হয়েছেন আফরানা ইসলাম প্রীতি। গতকাল রমনা টেনিস কমপ্লেক্সে শেষ হয়েছে এই টুর্নামেন্ট। এককের ফাইনালে রঞ্জন রাম ৬-৪ এবং ৬-৪ গেমে মামুন বেপারীকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। পুরুষ দ্বৈতে রঞ্জন রামের সঙ্গী ছিলেন অমল রায়। দ্বৈতের ফাইনালে এই জুটি ৬-৩ এবং ৭-৫ গেমে হারিয়েছেন মোফাজ্জাল মিলন জুটিকে। মহিলা এককে ঈশিতা আফরোজা ৬-৩ এবং ৬-৪ গেমে আফরানা ইসলাম প্রীতিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। আন্তঃক্লাব দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছে গুলশান ইয়ুথ ক্লাব। ৩-০ ম্যাচে আমাজান ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন ক্ষুদে খেলোয়াড়দের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের বিভিন্ন বয়স ক্যাটেগরীতে প্রথম হয়েছে অর্নব সাহা, পপি আক্তার, আলভী, সাদিয়া আক্তার, তাসফিন আনাম, সুরাইয়া আক্তার লামিয়া। ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করেন পররাষ্ট্রমন্ত্রী এবং ফেডারেশন সভাপতি শাহরিয়ার আলম। বিশেষ অতিথি ছিলেন রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান। টুর্নামেন্টে ৩০টি ক্লাব ও সংস্থার ২৬৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। বিজয়ী খেলোয়াড়দের মধ্যে এক লাখ ৪৭ হাজার টাকা দেয়া হয়। রানার গ্রুপ ৮ম বারের মতো এই টুর্নামেন্ট পৃষ্ঠপোষকতা করছে।