আজ ৪ চৈত্র, ১৪২০ বঙ্গাব্দ এবং ১৬ জমা: আউয়াল, ১৪২০ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-১৭ মিনিটে এবং সূর্যাস্ত ৬-১২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৯। আপনার উপর প্রভাবকারী গ্রহ: নেপচুন ও মঙ্গল। আপনার শুভসংখ্যা: ৯। শুভবার: সোম ও মঙ্গলবার। শুভরত্ন: প্রবাল ও এমেথিস্ট।
প্রকৃতিগতভাবে আপনি: আপনি সংগ্রামী চেতনার অধিকারী। আপনি সাহসী ও কিছুটা বেপরোয়া। অনেক বাধা সংঘাত ও শত্রুতার মুখোমুখি হবেন আপনি। আপনাকে ধৈর্যশীল হতে হবে। হঠাত্ করে ক্রুদ্ধ হয়ে ওঠার প্রবণতা সংযত করতে হবে। হঠাত্ সিদ্ধান্ত নেয়া ও কাজ শুরু করার প্রবণতা আছে আপনার। প্রভাবশালী ব্যক্তিদের সাথে দ্রুত সম্পর্ক স্থাপনের গুণ আছে আপনার।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: দার্শনিক ম্যানলি পামার হল, আমেরিগো ভেসপুচি, জন উপডিক চিত্রশিল্পী সৈয়দ লুত্ফুল হক, বিমল মিত্র, লর্ড কারমাইকেল।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল\ আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। অকারণ দুশ্চিন্তায় কাজকর্মের ক্ষতি হতে পারে। কোনো সহূদয় ব্যক্তির সহযোগিতা পেতে পারেন। ঘনিষ্ঠ কারো সাথে মনমালিন্য দেখা দিতে পারে। রোমাঞ্চ ও বিনোদন শুভ।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ আর্থিক ব্যাপারে মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। কারো অসুস্থতায় চিন্তিত হতে পারেন। শরীর মোটামুটি ভালো থাকবে। ব্যবসায়িক দিক ভালো যাবে। বাড়িতে কারো সাথে মতের অমিল হতে পারে।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। বাবা-মায়ের সাথে কোনো ব্যাপারে মতবিরোধ দেখা দিতে পারে।।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ পারিবারিক পরিবেশ ভালো থাকবে। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। অল্প পরিশ্রমে বেশি সাফল্য পেতে পারেন। মা-বাবার কারো স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। বিক্রয়-বাণিজ্যে লাভ যোগ আছে। প্রণয়ে সাফল্য নাও আসতে পারে।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ কেউ আপনার প্রতি ঈর্ষান্বিত হতে পারে। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন পাওনা টাকা আদায় হতে পারে। অসমাপ্ত কাজ শেষ করে মানুষিক শান্তি পাবেন।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ শরীর খুব একটা ভালো থাকবে না। মনোবল বজায় থাকবে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। দাম্পত্য ভুল বুঝাবুঝির অবসান হতে পারে। মা অথবা বাবার শারীরিক সমস্যা দেখা দিতে পারে।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ ব্যবসায়িক দিক ভালো যাবে না। বাণিজ্যিক কাজকর্ম বাধাগ্রস্ত হতে পারে। পারিবারিক কোনো ব্যাপারে দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। ব্যায়াধিক্য দেখা দিতে পারে। শরীরের প্রতি যথাযথ যত্ন নিন। প্রবাসী আপনজনের সাথে যোগাযোগ হতে পারে।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ আমোদ-প্রমোদে সময় কাটাতে পারেন। প্রকৌশলীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। প্রযুক্তি প্রয়োগে সাফল্য পেতে পারেন। কোনো পরিচিত ব্যক্তির সাথে বিবাদ সৃষ্টি হতে পারে। দাম্পত্য অশান্তি দেখা দিতে পারে। প্রাপ্ত যোগ আছে।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। কন্যা বা ভগ্নীর বিয়ের ব্যাপারে চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নিন। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন। আর্থিক সমস্যায় বিব্রতবোধ করতে পারেন। বয়স্কদের জন্য কোনো সুযোগ সৃষ্টি হতে পারে। প্রমোদ ভ্রমণের জন্য দিনটি শুভ।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ শরীর খুব একটা ভালো যাবে না। শিক্ষার্থী মহিলাদের চাকরি প্রাপ্তির প্রচেষ্টা সফল হতে পারে। শিল্পী-সাহিত্যিক-বুদ্ধিজীবীদের জন্য দিনটি শুভ। সম্মান ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। পিতৃস্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। আজ কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করতে পারেন।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মস্থলে পদস্থ প্রভাবশালীদের আনুকূল্য পেতে পারেন। কর্ম উন্নতির যোগ আছে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। কোনো বন্ধু ক্ষতি করার চেষ্টা করতে পারে। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ কাজকর্মে কোনো ধরনের বাধার সম্মুখীন হতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভ যোগ আছে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। পাওনা টাকা আদায় হতে পারে।
