গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ১৭ মার্চ ২০১৪, ২০:৩১
দাঁড়িয়ে দাঁড়িয়ে একটানা দীর্ঘ একটা সময় নৌকা বেয়ে যাওয়া চাট্টিখানি কথা নয়। তবে রেকর্ডের নেশা যাদের রয়েছে তারা যেখানে রেকর্ড বুকে নাম লেখানোর জন্য অনায়াসে অনেক কষ্ট শিকার করতে পারেন সেখানে দাঁড়িয়ে নৌকা বাওয়ার চ্যালেঞ্জও সে অর্থে বড় কিছু নয়। আর স্থির পানিতে কোনো ধরনের ঢেউ বা বাতাসের সহায়তা ছাড়াই এভাবে বৈঠা বেয়ে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রমের রেকর্ডটি যিনি গড়েন তিনি হলেন আমেরিকার নারী রবিন বেনিনকাসা। মেয়েদের একটানা বৈঠা বাওয়ার ক্যাটাগরিতে বৈঠা বেয়ে একটানা ১৪৬ কিলোমিটার বা ৯০.৭ মাইল দূরত্ব অতিক্রম করেন রবিন। আর এই কাজটি তিনি করেন আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের হানটিংটন হার্বারে।