অনুরূপ আইচের উপহার

আপডেট : ১৭ মার্চ ২০১৪, ২০:৩৫
ক্রিকেট নিয়ে প্রথমবারের মতো গান লিখলেন গীতিকার ও নাট্যকার অনুরূপ আইচ। টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং হিসেবে লেখা গানটির শিরোনাম ‘মার রে ছক্কা’। এ গানটি দেশবাসীকে উপহার হিসেবে দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে অনুরূপ আইচ বলেন, ‘আমি চাই এ গানটি সবাই শুনুক। তাই কোনো অডিও অ্যালবামে গানটি দিইনি। সারাবিশ্বে যেকোনো প্রান্ত থেকে শ্রোতারা গানটি ইউটিউব ও ফেসবুকে দেখতে পাবেন। যে কেউ গানটি বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন। ইতোমধ্যেই গানটি ব্যাপক সাড়া ফেলেছে।’ ‘মার রে ছক্কা’ গানটি গেয়েছেন খন্দকার বাপ্পী। সুর ও সংগীত পরিচালনা করেছেন ইশরাক হোসেন। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন ফারুক নিপু ও খন্দকার বাপ্পী।