সম্প্রতি লেজার ভিশন থেকে প্রকাশ হয়েছে সংস্কৃতিকর্মী মকবুল হোসেন পাইকের একক অ্যালবাম ‘প্রথম প্রেম’। ১২টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। সবকটি গান লিখেছেন শিল্পী নিজেই। পুরো অ্যালবামের কম্পোজিশনসহ ৭টি গানের সুর করেছেন রাজীব। বাকি ৪টি গানের সুর করেছেন পাইক নিজেই। গানগুলোর শিরোনাম হলো—‘প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়’, ‘হিমু এখনও হাঁটে ব্যস্ত রাজপথে’, ‘তোমায় রুপা বলে ডাকলাম’, ‘বাতাসে প্রেম উড়িয়ে দিলাম’, ‘দূর পাহাড়ের মেয়ে’, ‘কানে তার জলের দুল’ ও ‘প্রথম প্রেম’, ‘প্রিয় বাংলাদেশ’, ‘লাল-সবুজ’, ‘রাখাল বন্ধু’, ‘রূপসা পাড়ের ছেলে’, ‘ক্ষমা’।
