আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, ‘জনগণের সচেতনতার ওপর নির্ভর করবে মানবাধিকার বাস্তবায়নের সম্ভাব্যতা। জনপ্রতিনিধিদের জবাবদিহিতার মধ্যে দিয়ে কতটুকু প্রাপ্যতা আছে তা জনগণকেই আদায় করে নিতে হবে।
রবিবার দুপুরে পাবনা শহরের মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চে ‘পাবনা জেলার মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা প্রতিবেদন-২০১৩’র মোড়ক উন্মোচন ও মতবিনিময় সভায় প্রধান আলোচকের বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
