কবি হাবীবুর রহমান সাহিত্য পুরস্কার পাচ্ছেন ছয়জন

আপডেট : ১৭ মার্চ ২০১৪, ২১:৪৪
‘কবি হাবীবুর রহমান সাহিত্য পুরস্কার-২০১৪’ ঘোষণা করা হয়েছে। এ বছর পুরস্কার পাচ্ছেন চারজন অগ্রজ ও দুইজন তরুণ লেখক। এরা হলেন, কথাসাহিত্যে আনিসুল হক, কবিতায় আসলাম সানি, প্রবন্ধে আহমাদ মাযহার এবং শিশুসাহিত্যে আমীরুল ইসলাম। এ বছর অমর একুশে গ্রন্থ মেলায় তরুণদের প্রকাশিত বই থেকে নির্বাচিত ছড়াগ্রন্থ ‘কৈ গেলরে কই’ বইয়ের জন্য মামুন সারওয়ার ও কিশোর উপন্যাস ‘ছোট্ট একটা মা’ বইটির জন্যে আশিক মোস্তফা পুরস্কার পাচ্ছেন। আগামী ২৪ মার্চ জাতীয় গ্রন্থাগারের সেমিনার কক্ষে নির্বাচিত লেখকদের হাতে এই পুরস্কার তুলে দেয়া হবে। উল্লেখ্য, শিশুতোষ পত্রিকা ‘ছোটদের সময়’ এই প্রথমবারের মতো ঘোষণা করেছে ‘কবি হাবীবুর রহমান সাহিত্যপুরস্কার-২০১৪’। খ্যাতনামা কবি, সাংবাদিক ও শিশুসাহিত্যিক হাবীবুর রহমান স্মরণে এই পুরস্কার ঘোষণা করা হয়।