বার্সার সর্বকালের সেরা মেসি

আপডেট : ১৭ মার্চ ২০১৪, ২২:২৬
দুর্দান্ত এক হ্যাটট্রিকে ওসাসুনাকে ৭-০ গোলে বিধ্বস্ত করার রাতে দারুণ এক রেকর্ডের মালিক হলেন লিওনেল মেসি। পলিনহো আলকানতারাকে টপকে বার্সেলোনার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এখন এই আর্জেন্টাইন তারকা। ৩৫৭ ম্যাচে ৩৬৯ গোল দিয়ে প্রায় ৮৭ বছর ধরে রেকর্ডটি দখলে রাখা আলকানতারা গত সোমবার রাতে চলে যান দ্বিতীয় স্থানে। মেসির গোলসংখ্যা এখন ৩৭১টি। বার্সেলোনার অবশিষ্ট চারটি গোল এসেছে সানচেজ, ইনিয়েস্তা, পেদ্রো এবং তেলোর কাছ থেকে। বড় ব্যবধানের এই জয়ে আগামী সপ্তাহে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে এল ক্লাসিকোর আগে নিজেদের প্রস্তুতিটাও ভালভাবেই সেরে রাখলো তারা। যদিও পয়েন্ট টেবিলে বার্সেলোনা রিয়ালের চাইতে এখনো পিছিয়ে আছে চার পয়েন্টের ব্যবধানে।