বঙ্গবন্ধুর জন্যই আমরা বাংলাদেশ পেয়েছি

আপডেট : ১৭ মার্চ ২০১৪, ২২:৫১
বর্ষীয়ান আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক উপজেলার বঙ্গবন্ধু কলেজ কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর জন্যই আমরা বাংলাদেশ পেয়েছি। জাতির পিতা বঙ্গবন্ধু কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম খালিদ হোসেনের সভাপতিত্বে গতকাল সোমবার এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি বেলায়েত হোসেন বাবু, এডভোকেট শাহজাহান। পরে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করা হয়।