বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালামকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। এর আগে গত রবিবার আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
কাশিমপুর কারাগারের পার্ট-২ জেল সুপার জাহাঙ্গীর কবির বলেন, রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মির্জা ফখরুল ইসলামকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পাট-২ এ স্থানান্তর করা হয়। বিএনপি নেতা আব্দুস সালামকেও ওই দিন রাত ৯টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হাইসিকিউরিটি ইউনিটে স্থানান্তর করা হয়েছে।
এদিকে অর্থ পাচারের মামলায় গ্রেফতার হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে রবিবার রাত ৯টার দিকে কাশিমপুরে পাঠানো হয়। তাকে ওই কারাগারের পার্ট-১ এ রাখা হয়েছে।
