শিক্ষাক্ষেত্রে সরকার যুগান্তকারী উন্নতি সাধন করেছে

আপডেট : ১৭ মার্চ ২০১৪, ২২:৫৩
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, গত পাঁচ বছরে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। পাশাপাশি শিক্ষাক্ষেত্রে সরকারের সফলতা যুগান্তকারী। সরকার প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত দেশের সকল শিক্ষার্থীর হাতে বিনা মূল্যে পাঠ্য বই তুলে দিয়েছেন। এইচ টি ইমাম গতকাল সোমবার স্থানীয় কলেজ মাঠে উল্লাপাড়ার নবনির্বাচিত সংসদ সদস্য তানভীর ইমাম ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মারুফ বিন হাবিবকে উপজেলা আওয়ামী লীগের দেয়া গণসংবর্ধনায় প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শহিদুল ইসলাম পুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিরাজগঞ্জ- ৫ আসনের সংসদ সদস্য আব্দুল মজিদ মন্ডল, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্পাদক কে এম হোসেন আলী হাসান, উল্লাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহেদুল হক প্রমুখ বক্তব্য রাখেন।