সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাবুল চৌধুরী (৪৮) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত শনিবার বিকালে রিয়াদ শহরের আলসানি নামক স্থানে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। নিহত বাবুল চৌধুরী বেনাপোলের সাদিপুর গ্রামের হাসু চৌধুরীর পুত্র।
নিহতের বড় ছেলে সাইদ চৌধুরী জানান, তার পিতা ২৫ বছর ধরে সৌদি আরবে পানির ট্যাংক চালক হিসাবে চাকরি করে আসছিলেন। রিয়াদের আল-খারিজ সানাইয়া নামের এলাকায় তিনি থাকতেন। চাকরি করতেন বলদিয়া নামের একটি কোম্পানীতে।
নিহতের ভাই বিলাল চৌধুরী জানিয়েছেন, গত রবিবার তারা তার মৃত্যুর খবর জানতে পারেন।
