সোনারগাঁওয়ের মেঘনা শিল্প নগরী এলাকায় এবং নোয়াখালী জেলার সোনাইমুড়ির জয়াগ বাজারে পৃথক ঘটনায় গত দুইদিনে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১৩ জন আহত হয়েছে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল সোমবার সোনারগাঁওয়ে হামলাকারীরা সাতটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কারে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা স্থানীয়দের বাড়ি-ঘরে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে থানা পুলিশ।সোনারগাঁও থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে নোয়াখালী জেলার সোনাইমুড়ির জয়াগ বাজারে গত রবিবার সন্ধ্যায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে তিনজন আহত হয়েছে। এ সময়ে উভয় গ্রুপের কর্মীরা স্থানীয় আওয়ামী লীগের অফিস ভাংচুর করে।
