মৃত্যুবার্ষিকী

আপডেট : ১৭ মার্চ ২০১৪, ২২:৫৭
নোয়াজেশ হোসেন খোকা দৈনিক ইত্তেফাকের সাবেক রংপুর সংবাদদাতা ও রংপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সমাজ সেবক মুক্তিযোদ্ধা নোয়াজেশ হোসেন খোকার ১৪তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে রংপুর প্রেসক্লাবের পক্ষ থেকে বাদ জোহর শাহী মসজিদে মিলাদ মাহফিল ও সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে স্মরণসভার আয়োজন করা হয়েছে। এছাড়া তার পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। মতিউর রহমান ভূঁইয়া ঢাকার কেরানীগঞ্জের অধিবাসী, মুক্তিযুদ্ধের সংগঠক শিক্ষাবিদ মতিউর রহমান ভূঁইয়ার চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বাদ জোহর কেরানীগঞ্জের জয়নগরস্থ কবরস্থানে এবং বাদ আছর ভাওয়াল পূর্বপাড়া জামে মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি বিএফইউজের মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়ার বাবা।