কিনবে নাকি ঘোড়ার ডিম এক ডজনে বাইশ হালি, কিনতে যাবো কাল সকালে খুলনা থেকে মহেশখালি। খবর শুনে ছুটে এলেন রাত দুপুরে পাড়ার লোক তাদের সাথে হোসেন আলী। মহেশখালি নেমেই শুনি পাগলা ঘোড়া ডিম পেড়েছে বরিশালের পটুয়াখালি।