যুদ্ধে এবার যাবো আমি
আমায় যেতে দাও
দেশটা শত্রু দখলে নিক
তা কি তুমি চাও?
আমার মতো হাজার ছেলে
পেতে দিচ্ছে বুক
দেশের জন্য শহীদ হলে
মনে আসে সুখ।
মরি বাঁচি ভাবি না তো
ডাক দিয়েছে দেশ
শত্রুর বুকে গুলি ছুঁড়তে
পড়বো যুদ্ধের বেশ।
দেশটা শত্রুমুক্ত করতে
অন্য উপায় নাই
যুদ্ধে এবার যাবো মাগো
তোমার দোয়া চাই।
