পতাকায়

আপডেট : ১৮ মার্চ ২০১৪, ১৮:৪৫
লাল-সবুজের ঐ পতাকায় স্বাধীনতার সুখ, প্রিয় স্বদেশ তোমায় দিলাম রক্তরাঙা বুক! লিখে দিলাম রক্ত লেখায় আকাশচেরা বিজলী মেঘে, স্বদেশ আমার তোমার তরে অতন্দ্র রাত রইবো জেগে! শহর, গাঁয়ে এবং মাঠে পাখির ডানা-হিজল বন, স্বাধীন স্বদেশ তোমায় দিলাম শত্রুজয়ী কিশোর মন!