সাত কোটি ফুল

আপডেট : ১৮ মার্চ ২০১৪, ১৮:৪৫
সাত কোটি ফুল বন্দি ছিল—একটি সুনীল আকাশ; বন্দি ছিল পাখপাখালি নদী-আলো বাতাস। মুক্তি পেতে যুদ্ধ হলো— ভাই এল না ফিরে, খুবলে খাওয়া বুবুর শরীর থাকল নদীর তীরে। এই নে, দিলাম স্বাধীন স্বদেশ—স্বপ্নগুলো আঁকিস; বিভেদ ভুলে সবাই মিলে থাকিস সুখে থাকিস। এই মাটি তোর মায়ের আঁচল—বাবার রক্ত-মাথা; কাজ খোকা তোর- এখন কেবল দেশটা ভালো রাখা।