সর্দারজির বন্ধু :কি হে, তুমি এখনো বাসায় বসে আছ যে! তোমার না একটু পরেই ট্রেন।
সর্দারজি :আরে না, একটু পরে ট্রেন হতে যাবে কোন দুঃখে? এখন তো মাত্র দুপুর ২টা বাজে আর ট্রেনের সময় লেখা আছে ১৪টায়!
দুই বান্ধবীর মধ্যে ফোনে কথা হচ্ছে—
:কী রে আজ তুই নাচের ক্লাসে যাসনি?
:না রে, পা ভেঙ্গে ফেলার পর থেকে আমাকে ওরা ছুটি দিয়ে দিয়েছে।
:সে কী, পা ভেঙ্গেছিস তা আমাকে জানাবি না। তা এখন পায়ের অবস্থা কী?
:তা আমি কি করে জানবো। আমার পা তো ভাঙ্গেনি। আমার পায়ের চাপায় পা ভেঙ্গেছে তো আমার সাথে যে নাচছিল তার!
ধস্তাধস্তির এক পর্যায়ে বাড়িতে ঢুকে পড়া এক ছিঁচকে চোর গৃহকর্তাকে কাবু করে ফেলল। তারপর তাকে বেধে একটা একটা করে বাড়ির সব জিনিস তার সামনে থলেতে ভরতে শুরু করল। কিন্তু বাড়ির শোকেসে রাখা একটা ট্রফির দিকে হাত বাড়াতেই চিত্কার করে সেটা না নিতে অনুরোধ করলেন গৃহকর্তা। চোর যখন জানতে চাইল যে এটা কিসের ট্রফি তখন গৃহকর্তা জানালেন এটা তিনি খালি হাতে আত্মরক্ষা কোর্সে প্রথম হওয়ার জন্য পেয়েছিলেন।
বিচারক :আচ্ছা আপনি এই সত্তর বছর বয়সে এসে ডিভোর্স চাইছেন কেন বুঝলাম না!
ডিভোর্স প্রার্থী :এক জীবনে অনেক অশান্তি দেখেছি। এবার জীবনের শেষটা অন্তত শান্তিতে কাটাতে চাই!
