অল্পে তুষ্ট হওয়ার স্বভাবে শরীরের প্রফুল্লতা ও স্নিগ্ধতা বাড়ে। - হযরত সোলায়মান (আ.)
অন্যের জীবনের সঙ্গে তুলনা না করে আপনার নিজের জীবনকে উপভোগ করুন। - কনডোর সেট
আমাদের যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকা উচিত, কখনোই যা আমরা হতে পারি না তা নিয়ে নয়।
- ম্যাকিনটস
আমাকে ধন সম্পদ বেশি দিও না এবং কমও দিও না। পুষ্টিকর খাদ্য এবং সুস্থ মানসিকতা নিয়ে আমাকে বাঁচতে দাও। - জন কলিন্স
খাবার যত সাধারণই হোক তৃপ্তি সহকারে খাও এবং অন্যের চোখকে তৃপ্তি দেয় এমন পোশাক পরিধান কর। - লামান ব্লানচার্ড
