‘৭১ এর সংগ্রাম’-এর

অডিও অ্যালবামের মোড়ক উন্মোচন

আপডেট : ১৮ মার্চ ২০১৪, ২০:৪১
বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ চিত্রপরিচালক মনসুর আলীর ‘৭১ এর সংগ্রাম’ চলচ্চিত্রের অডিও অ্যালবামের প্রকাশনা উত্সব হয়ে গেল গতকাল। রাজধানীর সেভেনহিল রেস্টুরেন্টে এই অডিও অ্যালবামের মোড়ক উন্মোচন করেন সংগীতজ্ঞ আজাদ রহমান, চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, চলচ্চিত্র পরিচালক শিল্পী খালিদ মাহমুদ মিঠু, চিত্রপরিচালক আবু সাইয়ীদ, এই চলচ্চিত্রটির পরিচালক মনসুর আলী, এ চলচ্চিত্রের সংগীত পরিচালক ইমন সাহা, এ চলচ্চিত্রের নায়িকা রুহি, নায়ক আমান রেজা, লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম প্রমুখ। অতিথিরা প্রত্যেকেই মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্মের চিত্রপরিচালক মনসুর আলীর মুক্তিযুদ্ধ নিয়ে চলচ্চিত্র নির্মাণের জন্য অভিনন্দন জানান এবং চলচ্চিত্রের সাফল্য কামনা করেন। এই চলচ্চিত্রে ১টি থিম সংসহ মোট ৭টি গান রয়েছে। এর সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা ও আরমিন মুসা। গানে কণ্ঠ দিয়েছেন নাশিদ কামাল, কণা, আরমিন মুসা, নোলক বাবু, রাজু ও জানিতা আহমেদ। প্রকাশনা অনুষ্ঠানের পরে চলচ্চিত্রের ট্রেইলর ও কয়েকটি গান উপস্থিত সাংবাদিকদের দেখানো হয়। প্রত্যেকেই চলচ্চিত্রটির গান ও এর চিত্রায়ণের প্রশংসা করেন।