এর আগেও সানি লিওনির বিরুদ্ধে নকলের অভিযোগ এসেছিল। ‘রাগিনি এমএমএস’ চলচ্চিত্রের মূল প্লট নিয়ে এই অভিযোগ উঠে। যদিও এই অভিযোগ পুরোপুরি সানি লিওনির উপরে পড়ে না। কিন্তু এবার পুরোপুরি কপি ক্যাটের অভিযোগ সানি লিওনির ঘাড়ে। এই অভিযোগ তুললেন ভারতীয় আরেক পর্নোতারকা শান্তি ডায়নামাইট। তিনি বলেন, ‘বেবি ডল’ গানসহ এই চলচ্চিত্রের সকল পোজই সানি লিওন আমার স্টাইল থেকে কপি করেছে। ‘জিসম টু’ ছবিতেও সানি লিওনি লাল রংয়ের যে পোশাক পড়ে পোজ দিয়েছে তা আমার বহু আগের একটি পোজ।’
