নৃত্যাঞ্চলের উদ্যোগে কত্থক নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একক নৃত্য পরিবেশন করবেন নৃত্যাঞ্চলের শিল্পী মনিরা পারভীন। আগামী ২১ মার্চ সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটারে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, তিনি আইসিসি-এর বৃত্তি নিয়ে কত্থক-এর উপর কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অনার্স কোর্স সম্পন্ন করেছেন।
