শেরপুরে উচ্চমানসম্পন্ন হাইব্রিড ভুট্টাবীজ উত্পাদন

আপডেট : ১৮ মার্চ ২০১৪, ২০:৪৩
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক চাষী পর্যায়ে বিভিন্ন রকম সবজি, ধান, আলু ও ভুট্টার মানসম্পন্ন উচ্চ ফলনশীল হাইব্রিড বীজ উত্পাদন ও সরবরাহের মাধ্যমে খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। উত্তরাঞ্চলের বগুড়ার শেরপুর ও নীলফামারীর জলঢাকায় ব্র্যাকের নিজস্ব বীজ উত্পাদন ও গবেষণা কেন্দ্রের মাধ্যমে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সম্প্রতি শেরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুর রহিম, ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শেরপুর উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা শারমীন আক্তার ও শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানসহ একটি টিম শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের শালফা ও ররইতলী মাঠে ব্র্যাকের ভুট্টা গবেষণা ফার্ম ও বীজ উত্পাদন ব্লকসমূহ পরিদর্শন করে। আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের হাইব্রিড ভুট্টাবীজ উত্পাদনে নিয়োজিত কর্মকর্তা কৃষিবিদ মোঃ কামাল চৌধুরী, কৃষিবিদ মোঃ আবুল কালাম আজাদ, আশাদুল ইসলাম, কামরুজ্জামান মাসুম, অঞ্জন কুমার সরকার ও রফিকুল ইসলাম প্রমুখ। ব্র্যাকের ভুট্টা গবেষণা ও উন্নয়ন কর্মসূচিতে নিয়োজিত সিনিয়র ম্যানেজার কৃষিবিদ মোঃ রজব আলী জানান, ব্র্যাক তার নিজস্ব ভুট্টা গবেষণা কর্মসূচির মাধ্যমে উত্তরণ, ‘উত্তরণ-২’ এবং ‘উত্তরণ-৩’ নামে তিনটি উচ্চফলনশীল হাইব্রিড ভুট্টার জাত উদ্ভাবন ও বীজ বাজারজাত করছে। দেশে বিকাশমান পল্ট্রি ও ফিশারি শিল্পের প্রধান অন্যতম উপাদান ভুট্টা।