পূজা, পার্বন আর নানা উত্সবে ব্যতিব্যস্ত থাকে চা বাগান। কথায় আছে বারো মাসে তের পার্বন। ১৬ মার্চ থেকে ৫দিনব্যাপী ফাগুয়া বা হোলি উত্সবকে কেন্দ্র করে চা বাগানের ছেলে-বুড়ো, যুবক-যুবতিরা মেতে উঠেছে কাদা আর রং খেলায়। এই ৫ দিনে চা শ্রমিকদের কাপড়-চোপড় রঙে রঙিন হয়ে উঠেছে। সারাদেশের চা বাগানসমূহের সাথে কমলগঞ্জের ফাঁড়ির ২২টি চা বাগানের চা শ্রমিক পরিবারগুলো এই উত্সব পালন করছে।
জানা যায়, ফাল্গুন পূর্ণিমায় হিন্দু ধর্মীয় চা শ্রমিকরা ৫ দিনের কাঠ খড় ওলাকড়ি দিয়ে নির্মিত ঘর পুড়িয়ে, কাদা আর রং মাখামাখি, রং ছোঁড়াছুঁড়ির মধ্যদিয়ে ফাগুয়া উত্সব শুরু হয়। বাংলা মাস ফাল্গুন থেকে চা বাগানে চলে এসেছে ফাগু বা ফাগুয়া। তবে এ বছর উত্সবের মূল আয়োজন শুরু হয় ১৮ মার্চ মঙ্গলবার থেকে। লাল, নীল, হলুদ, কালো, সবুজ নানা রঙে চা বাগানের শ্রমিক পরিবারসমূহে ভিন্ন আমেজ তৈরি হয়েছে। চা বাগান এলাকায় পরিচিত ছাড়া অন্য ধর্মের লোকদের গায়েও রং ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে। চা বাগানে রং উত্সবকে কয়েকটি ভাগে ভাগ করে পালন করছে চা শ্রমিক পরিবার সদস্যরা। ১৬ মার্চ শুরু করে কাদা খেলা। ১৭ মার্চ কাঠি নৃত্য বা কাঠি খেলা।
